আজ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় চার মোটরসাইকেলসহ চোর আটক

মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চার মোটরসাইকেল সহ একজন চোরকে আটক করেছে।

১৮ই মার্চ রোজ শনিবার রাত সাড়ে দশটার দিকে একই উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে বিমুল ওরফে বিপ্লব(৩২)কে নিজ বাসগৃহ হতে চারটি মোটরসাইকেল সহ আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান বলেন, শনিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানা অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি মোটর সাইকেলসহ তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে মোটর সাইকেল সহ আটককৃত ব্যক্তি মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category