প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে আবাসিক হোটেলে তরুণী নিহত
মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক হাওর প্যারাডাইস হোটেলে তামান্না (২২) নামে এক তরুণীর মৃত্যু। নিহত তামান্না(২২) কুলিয়ারচর উপজেলা রামদী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের অহিদ মিয়ার মেয়ে। এই ঘটনায় নিকলী থানা পুলিশ আটক করেছে ২জনকে।তারা হলেন, কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে হুমায়ুন (২৯), ও একই উপজেলার কর গাও ইউনিয়নের ভূনা গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাকিল (৩৫)
পুলিশ সূত্রে জানা যায়, চারদিন আগে তামান্না আক্তার ও হুমায়ুন (২৯), স্বামী স্ত্রী পরিচয় দিয়ে নিকলী হোটেল প্যারাডাইসে উঠে। ঘটনারদিন বুধবার আনুমানিক ১১.৩০ ঘটিকায় তামান্না আক্তারের শরীরের অবস্থা খারাপ হলে তার কথিত স্বামী হুমায়ূন তাৎক্ষণিকভাবে হোটেল প্যারাডাইস থেকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দেন
Copyright © 2026 Vorer Alo BD. All rights reserved.