আজ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন আর নেই

মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় গান গেয়ে দর্শকদের আনন্দ দেয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে সুমন স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

সুমনের বাবা আল-আমিন শেখ বলেন, সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিলো। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারিনি।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেতো তা দিয়ে দরিদ্র বাবার সংসারে সহযোগিতা হতো। অসাধারণ গানের গলা ছিলো তার। তার গানে অনেকেই আনন্দ পেতেন। সুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category