সভার সভাপতি বক্তেব্যে বলেনঃ সংগঠনকে গতিশীল করতে সকলকে এক যোগে কাজ করতে হবে। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ন্যায়নিষ্ঠার পরাকাষ্ঠা দেখাতে হবে। তিনি আরো বলেনঃ সাংবাদিকদের উপর অর্পিত প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন মাননীয় আইন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আলোচনা করে সংশোধনের দাবি জানানোর প্রক্রিয়া চলছে। তবে লিখিতভাবে এর পরিবর্তনের দাবি সবার আগে উত্থাপন করা জাতীয় সাংবাদিক সংস্থা। আগষ্ট মাস শোকের মাস ৭৫’র ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারে যে সকল সদস্য নির্মম হত্যার শিকার হয়ে শাহাদাৎ বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও ২১ এ আগষ্ট গ্রেনেট হামলায় যারা মৃত্যু বরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনায় আগামী ২১ আগষ্ট সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য জরুরী সভায় সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় মহাসচিব বলেন ঃ সংস্থা তার নিজস্ব গতিতে চলবে। সেই সাথে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এই জাতীয় সাংবাদিক সংস্থাকে আরো শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেনঃ যেহেতু আগষ্ট মাস শোকের মাস, এই মাসে আমরা বিভিন্ন অনুষ্ঠানে কেক কাটা থেকে বিরত থেকে সংস্থার কার্যক্রম চালিয়ে যাবো। তবে সেপ্টেম্বর হতে আমরা পুনরায় দলের সকল প্রকার কার্যক্রম পুরোপরিভাবে চালিয়ে যাবো।
Leave a Reply