আজ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে আনোয়ারা জেনারেল হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান আদালত।

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আনোয়ারা জেনারেল প্রাঃ হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান আদালত।

আজ বেলা দুপুর ১ টার দিকে উপজেলা মেজিষ্ট্রেট ইকবাল হোসেন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে।পরবর্তিতে এই অনিয়ম সংশোধন করা হলে জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম তদন্ত করে সব কিছু সঠিক পাত্তয়া গেলে হাসপাতাল টি খুলে দেত্তয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বুলবুল আহম্মেদ।

জানা গেছে,গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম হাসপাতাল টি পরিদর্শন করেন। এই সময় ওটি ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত বেড ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৪ ঘন্টার মধ্যে হাসপাতাল টি বন্ধের নির্দেশ প্রদান করেন। এই নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের পর আজ হাসপাতাল সিলগালা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category