আজ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ১২৮০তম সভা অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট:
ছড়া,কবিতা,গান স্মৃতিচারণের মধ্যি দিয়ে সকাল ০৯ টায় কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসরের ১২৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নন্দিত শিল্পী ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মো: মাসুদুর রহমান আঁকিল।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় আজকের অনুষ্ঠানের সভাপতির সুচনা বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
অনুষ্ঠানে প্রোগ্রামের স্থানদাতা আজীবন তার চেম্বার ব্যবহার করার এমনকী মৃত্যুর আগে তার ছেলেকেও দন্তচিকিৎসার সার্টিফিকেট অর্জনের পর তার চেম্বারে সাপ্তাহিক ভোরের আলো সাহিত্য আসর চালিয়ে যাবার নির্দেশ দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করলে সকল উপস্থিতি তাকে করতালির মাধ্যমে তার এ পরম উক্তিকে স্বাগত জানান। বক্তৃতায় তিনি আরো বলেনঃ “প্রয়াত ডাঃ সাহেব আলী খান পাঠানের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমার এই অঙ্গিকার। কারণ আমি ডাঃ সাহেব আলী খান পাঠানের আমি খুব কাছের লোক ছিলাম। তিনি কিশোরগঞ্জ শহরের সকল সাহিত্য সংগঠনের পৃষ্ঠপোষকতা দিতেন। আমি তা কাছ থেকে শিখেছি। আপনারা আমার জন্য দু’আ করবেন।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বেসরকারি গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন। বক্তব্য রাখেন প্রকৃতিপ্রেমী জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো: আলমগীর অলিক।
আরো
বক্তব্য রাখেন নবাগত উপস্থিতি মোঃ মিলন মিয়া ও মো: আক্তারুজ্জামান, বক্তব্য রাখেন পাকুন্দিয়া হতে আগত ঈসাখাঁ পত্রিকার সম্পাদক আফসার আশরাফী ও কবি মোখলেছুর রহমান আকন্দ। নিয়মিত সদস্য আকলিমা খাতুন তার শারীরিক সমস্যা নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন। শিল্পী মধ্যে হৃদয় নাড়ানো গান উপস্থাপন করেন আজকের অনুষ্ঠানের সভাপতি শিল্পী আকিঁল, “মানুষ মানুষের জন্য” নামের মানবিক গানসহ অন্যান্য গানের দ্যুতনা ছড়িয়েছেন শিল্পী এস.কে. রাজু। গানে গানে মাতালেন শিল্পী আলমগীর হোসেন।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন হিরন আকন্দ, কবিতা আবৃত্তি করেন তরুন লেখক মো: আবদুল্লাহ। অনুষ্ঠানে অপস্থিত ছিলেন আজহারুল ইসলাম রুনু ও মোছা: আনোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি মাসুদুর রহমান আকিঁল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং পরবর্তী আয়োজনে অংশগ্রহণ করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category