ভোরের আলো বিডি ডেস্কঃ ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিট কিশোরগঞ্জের এর উদ্যোগে বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভোরের আলো কার্যালয়ে এই দিবসটি উদযাপন করা হয়। গান,কবিতা ও যুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও মহান বিজয় দিবস অর্জনের নানা কাহিনী আলোজনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক শফিক কবীর।
সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার ও টিভিশিল্পী মো: আবুল হাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম। ভো্রের আলো সাহিত্য আসরের সহসভাপতি বিমল বিশিস্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক। বিশিষ্ট শিল্পী মো: শফিকুল ইসলাম।
এতে কিশোরগঞ্জের মুক্তি যুদ্ধ বিষয়ে বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো: রেজাউল হাবিব রেজা। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মো: সেলিম আহমেদ, জাহানারা রেজা,শিল্পী শিউলী আক্তার, ভোরের আলোর সাবেক সদস্য তানিয়া আক্তার, রাফিয়া সুলতানা মৌসুমী, শিল্পী কবির হোসেন, জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক ও ইুসাআক্তার প্রমুখ।