ডেস্ক রিপোর্ট: জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে দুই পর্বে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের অংশগ্রহণে গ্রন্থপাঠ কার্যক্রম-২০২৫ মূল্যায়ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২য় পর্ব ০৪জানুয়ারি(রবিবার) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা সরণি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম- ২০২৫ শীর্ষক এ মূল্যায়ন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সরণি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যামেলিয়া জাহান।পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন।
রাজস্রী দে এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা) অধ্যাপক শাহজাহান সাজু,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান রেজাউল হাবিব রেজা প্রমুখ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো. আলমগীর অলিক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে একাধিক বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
গ্রন্থপাঠ কার্যক্রম-২০২৫ মূলায়ণ অনুষ্ঠানের আগে গত ৩০ডিসেম্বর২০২৫ তারিখে ১ম পর্বে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এ প্রতিযোগিতায় মূল্যায়ণকারীগণ ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক শাহজাহান সাজু, করিমগঞ্জ সোবহানীয়া কামিল মাদরাসার শিক্ষক সাহিত্যিক আমিনুল ইসলাম সেলিম ও চারিগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক(বাংলা) মো. ইকরাম উদ্দিন প্রমুখ। প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতি ছিলেন জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো. আলমগীর অলিক।
আজ ২য় পর্বের অনুষ্ঠানটি ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষার্ধে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সকল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply