ভোরের আলো সাহিত্য আসরের ১২৮৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩ জানুয়ারি-২০২৬(শুক্রবার) কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল চেম্বারে সকাল ৯টায় ভোরের আলো সাহিত্য আসর এর ১২৮৯ তম সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী অ্যাডভোকেট সমর কান্তি সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: নিজাম উদ্দিন।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম,বিশিষ্ট নৃত্যশিল্পী সৈয়দা সাবিরা তান্নী, বিশিষ্ট কন্ঠশিল্পী সিমী জামান, সাহিত্য আসরের সাংস্কৃতিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম, শিল্পী কাজী রাজু আহমেদ, শিল্পী আলমগীর হোসেন, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক, সাংস্কৃতিক কর্মী আকলিমা বেগম ও আনোয়ারা বেগম প্রমুখ।
Leave a Reply