প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ
সাংবাদিকতায় মাজহার মান্নার নতুন সসংযোজন। নিয়োগ পেলেন বাংলাদেশ বেতারে

ভোরের আলো ডেস্কঃ
বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতার নিয়োগ পেলেন মাজহার মান্না।
ক্রমবিকাশের ধারায় উন্নীত হওয়ার আরেক ধাপ এগিয়ে সাংবাদিক মান্না। সাংবাদিক ও লেখক মাজহার মান্না বাংলাদেশ বেতারে কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা হিসাবে নিয়োগ পেয়েছেন ঠিক ত্রয়োদশ সংসদ নির্বাচনের একটু আগেই। এটা জাতির লগ্নে এক শুভ ক্ষণ।
লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের স্বাক্ষরিত একটি নিয়োগপত্র সম্প্রতি তিনি হাতে পেয়েছেন।
আনন্দ ঘন পরিবেশে খুশির বার্তা জানাচ্ছে একে অপরের সাথে নিষ্কলুষ চাওয়া-চাওয়িতে। নিয়োগ প্রাপ্তিতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সোস্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে মাজহার মান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে তিনি পেশাগত কাজের উর্পিত দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সহকর্মীরাও তার সহযোগিতায় অকৃত্রিম ভালবাসায় তাকে সিক্ত করছে।
শিক্ষাগত জীবনে মাজহার মান্না জাতীয় বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পাশ করেন।
পেশাগত জীবনে মাজহার মান্না জাতীয় দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে ২০১০ সালের মার্চ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। এছাড়াও পেশায় তিনি একজন কর আইনজীবীও।
জনগণ চায় দক্ষ,সৎ ও দায়িত্বশীল সাংবাদিকরা এগিয়ে আসুক সাংবাদিকায়। মানদন্ডে তারাই এগিয়ে যাক । অঞ্চলভেদে সমাজের পরতে পরতে তারাই সঠিক ভুমিকা রাখুক। এটাই সবার প্রত্যাশা।
Copyright © 2026 Vorer Alo BD. All rights reserved.