
[caption id="attachment_7307" align="alignnone" width="300"]
আজ ১৫ মার্চ (রবিবার) আসর নামাজের পর কিশোরগঞ্জ মডেল থানা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে হেফজ সমাপনকারীদের এক সম্মাননাপাগড়ী ও দু'আ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে এতে শুভেচ্ছা ও স্বাগত রাখেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া। অতিথি হিসেবে বয়ান ও সম্মাননা পাগড়ী পরিয়ে দেন জামিয়া ইমদাদিয়া প্রধান মুফতি মাওলানা ওমর আহমদ ও হিফজুল কুরআনের প্রবীণ উস্তাদ হাফেজ মাওলানা উবায়দুল্লাহ। অনুষ্ঠানে বিশিষ্ট ওলামা-আয়েম্মাহ ও এলাকার গন্যমান্য মুরব্বীয়ান উপস্থিত ছিলেন। সম্মাননা পাগড়ীপ্রাপ্ত হাফেজগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে হিফজ সমাপন করেছেন বলে আয়োজকগন জানান। পাগড়ীগ্রহনকারী সবাই অত্র এলাকার বাসিন্দা। পরিশেষে[/caption]
মুফতি উমর আহমদের মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।