প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
পৃথক সড়ক দূর্ঘটনায় কিশোরগঞ্জে ৫ জন নিহত হয়েছেন।
![]()
ভোরের আলো ডেস্কঃ
গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে ৫ জন নিহত হয়েছে। সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলায় এসব দুর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জনগণ ও পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে কৃষক ইমন মিয়া নামের এক ব্যক্তি গরুকে ঘাস খাওয়ানোর সময় ট্রাকের চাপায় গরুসহ তাৎক্ষণিকভাবে গরুসহ নিহত হন।
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে এই নিহত ইমন (২৬)।
অপরদিকে বেলা ২টার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ইরফান (১৬)কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর কিশোর নৌশাদ (২০)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
নিহত ইরফান শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে। সে কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
তাছাড়া দুপুরে জেলার সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ–ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী নিহত হন।তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
ওইদিন বিকেলে সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় আরেক শিশু। তার পরিচয়ও তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
জনগণকে এ ব্যাপারে বলতে শোনা যায় যে, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ী এবং বেপরোয়া বাইক চালনাই এসব দূর্ঘটনার কারণ হতে পারে। এ ব্যাপারে প্রশাসনের সোচ্চার জরুরী।
Copyright © 2026 Vorer Alo BD. All rights reserved.