উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।
ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ মাহিউদ্দিন মারুফের কুরআন তিলাওয়াত এবং ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার সেক্রেটারি হাফেজ আসীকুল ইসলাম ফুয়াদ ও বায়তুলমাল সম্পাদক হাফেজ ইফতেখার মাহমুদের যৌথ কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায়
অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীর নেতৃত্বে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে আলেম উলামা তথা ইসলামী দলগুলোর পক্ষে একক প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের ভূমিকা ও করণীয় তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ্, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, উপজেলা নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন, মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফুয়াদ হাসান প্রমুখ।
Leave a Reply