আজ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ ইউনিটের উপদেষ্টা জাহাঙ্গীর কিরণ এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ

রেজাউল হাবিব রেজা ঃ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা এর সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উপদেষ্টা ও দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামছউদ্দীন ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একইসাথে শোকবার্তা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি  আমিনুল হক সাদী  ও সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন।

বুধবার (২৫ মার্চ ) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর মহিনন্দ ইউনিয়নেরর চংশোলাকিয়ায় নিজ গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শফিক কবীর এবং সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে পৃথক এক শোক বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মো: নূর ইসলাম ও ভাইসচেয়ারম্যান মো: রেজাউল হাবিব রেজা এক শোক বার্তা প্রেরণ করেছেন। তাছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি পৃথক পৃথক সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category