ঢাকায় সবুজ পল্লব ফাউন্ডেশন এর ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত।
সবাই মিলে জ্বালবো আলো,
দূর হবে সব আঁধার কালো।
এই স্লোগান কে ধারণ করে
সবুজ পল্লব ফাউন্ডেশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অদ্য ২১/০২/২০২৬ ইং দক্ষিণখান, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১২০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি,খেজুর, তেল,চিনি ইত্যাদি। সবুজ পল্লব ফাউন্ডেশন এর উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা জনাব উজ্জ্বল হোসাইন, জাহিদ হোসাইন , নুরুল ইসলাম,আব্দুলাহেল আল মানুন রিপন, সহ সভাপতি জনাব সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান , ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো: নূরুল আসবার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: রাসেল মিয়া, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রকি সহ আরও অনেকেই। এলাকাবাসী উপস্থিতিতে প্রানবন্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো: হুজাইফা ফাহাদ। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসংগে সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এন নাহার বলেন, এলাকার ১২০ টি দরিদ্র পরিবারের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দিতে ভালো লাগছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে সবুজ পল্লব ফাউন্ডেশন কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রতিটি মহল্লায় এ ধরনের ছোট ছোট উদ্যোগ গ্রহনের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য সকলকে আহবান জানান।
Leave a Reply