ভোরের আলো বিডি ডেস্ক ঃঃ
ভোরের আলো সাহিত্য আসরের ১২৯০ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে এই সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পী এসকে রাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসর এর প্রধান পৃষ্ঠপোষক মো: নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট শিল্পী মো: মাসুদুর রহমান আঁকিল ও শিল্পী কামাল আহমেদ।

oppo_1024
আসরে কবিতা আবৃত্তি করেন কবি মো: মোখলেছুর রহমান আকন্দ,গান পরিবেশন করেন যথাক্রমে সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম, বাউল শিল্পী কবির হোসেন, পল্লীগানের শিল্পী আলমগীর হোসেন। উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারিন আক্তার ও আনোয়ারা বেগম। অনুষ্টান শেষে হাজির হন ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি বিমল চন্দ্র ভৌমিক।

oppo_1024
অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ও পরবর্তী অনুষ্ঠানে যথাসময়ে যোগদান করার অনুরোধ করে সভাপতি এসকে রাজু সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply