আজ ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তাড়াইল দারুল কুরআন মাদরাসায় ভাষা দিবসের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত।

ভোরের আলো বিডি ডেস্ক ঃ

দারুল কুরআন মাদরাসায় ভাষা দিবসের
আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (২১ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টায় খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) মাদরাসা ক্যাম্পাসে ভাষা শহিদদের মাগফিরাত কামনায় এহেন খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা দিবসের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কবি মাওলানা হাবিবুর রহমান ও তাড়াইল বাজারের ব্যবসায়ী নেতা হাজী উমর ফারুক।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দারুল কুরআন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমাদ, মাওলানা সোহাইল শাহীন, মাওলানা জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category