রাণী এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের শোক পালিত হচ্ছে

রাণী এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক
, ৯ সেপ্টেম্বর
রানি দ্বিতীয় এলিজাবেথ।
রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, শুক্র, শনি ও রবিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
লন্ডনে বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তাঁর হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।
রানি শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর। এ কয়দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *