বাংলাদেশ সুবিধাবাদী দল
সংক্ষেপে(বাসুদ পার্টি)
—————-রেজাউল হাবিব রেজা
✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍
এমন মানুষ দেশে আছে
দল না করেও পারে,
নেতার মন জয় করিয়া
স্বার্থ নিয়া ছাড়ে!
*********************
সেই মানুষটা বহুরূপী
সব দলে তার আসন,
তেল মারাটাই অস্ত্র তাহার
“গুণ-কীর্তনের ভাষন!”
*********************
ভাষন ছাড়াও শিল্পী হয়ে
তেল মারিবার গান,
কিংবা দেখি ভিন্ন মঞ্চে
গুণে ভরা শ্লোগান!
*********************
সংবাদকর্মী হলে ভাইয়া
নেই যে কথা আর,
তেল মারিয়া রিপোর্ট করে
দৃষ্টি কাঁড়ে তার !
*********************
লেখক হলে বই লিখে যায়
মারে গুণের তেল,
তাদের কথা বলবো কী আর
আমার বিবেক ফেল !!
“””””””””””””””””””””””””””””
০৬মে,২০২৩ খ্রিঃ মঙ্গলবার
সকাল ৭ঃ৩০
পোস্ট- সকাল ৭ঃ৪২
Leave a Reply