ভোরের আলোর নারী অংশের সম্পাদক শিল্পী আনতারার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

ভোরের আলো বিডি ডেস্কঃ

ভোরের আলোর নারী অংশের সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক শিল্পী আনতারা মোকাররমার আজ ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
ভোরের আলোতে আজ ১৩৩৩তম সভায় আনতারার স্মরণ উপলক্ষে দু’আ, আলোচনা ও বিশেষ মোনাজাতের কর্মসূচি চলমান ছিল।
এ সভায় সভাপতিত্ব করেন ভোরের আলোর সভাপতি মো: মোতাহের হোসেন।
ভোরের আলো সাহিত্য আসর এর প্রতিষ্ঠাতা মোঃ মোঃরেজাউল হাবিব রেজার সঞ্চালনায় স্মরণ সভাটি সকাল ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত চলমান ছিল।
এতে প্রধান আলোচক ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের বাংলাবিভাগের প্রধান অধ্যাপক
শাহজাহান শাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান খান মিলন, ভোরের আলোর স্থানদাতা ডা: হিরা মিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো: আবদুল মতিন, মাহিয়া মাহী ইকরা, মো: আজহারুল ইসলাম রুনো, মির্জা মাহবুবা বেগ মৌসুমী, নারী অংশের সভাপতি সুবর্না দেবনাথ প্রমুখ।

আনতারার স্মরণ সভায় আনতারা স্মৃতি নিয়ে কথা বলেন ভোরের আলোর সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী মাজহাহারুল ইসলাম ও আনতারার আরেক অভিভাবক মো: শাহীন মিয়া।
তারা উভয়েই আনতারার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
আনতারাকে নিয়ে উৎসর্গ করে গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন মমতা, কবিতা আবৃত্তি করেন ফালগুনি রানী সরকার,সভাপতি কবি মোতাহের হোসেন, অধ্যাপক শাহজাহান শাজু প্রমুখ।

oppo_0

স্মরণসভায় আলোচনায় প্রাণবন্ত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট কবি ও ছড়া মলং আলীমুর রাজী রাজীব, সৃজনশীল আলোচক মো: সাদেকুজ্জামান সোহাগ, বিশিষ্ট অর্গানাইজার মো: সাকির হোসেন, ভোরের আলোর পুরনো সদস্য শিক্ষক মো: আকরাম হোসাইন, কিশোরগঞ্জে গাছ-গাছালি রোপণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হোসেন আলমগীর, ভোরের আলো সাহিত্য আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আরিয়ান ফারসী রৌশন।
প্রধান আলোচক হিসেবে অধ্যাপক শাহজাহান শাজু প্রত্যেকের বক্তব্য নিয়ে,,কবিতা পরিবেশন নিয়ে ও অনুভূতি নিয়ে নিগূঢ় তথ্য বিশ্লেষণ করেন।

oppo_0

সবশেষে ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি কবি ও ব্যাংকার মোতাহের হোসেন শিল্পী আনতারার ওপর কবিতা পাঠসহ অন্যান্য মৃতদেরও স্মৃতিচারণ করেন। ভোরের আলোর অন্যান্য প্রয়াতদের মধ্যে কবি শাহাবুদ্দীন, অ্যাডভোকেট আবুল বাশার, কবি ও নাট্যকার মো: আজিজুর রহমান, শামীমা সুলতানা ঝর্ণা, শিল্পী মো: মাহফুজুর রহমান, ডা: মোবারক হোসেন, আলোরমেলা পত্রিকার সম্পাদক খায়রুল ইসলাম চৌধুরী, শিল্পী আবদুস সোবহান, মো: ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল বারী মাস্টার, কবি আবদুল মান্নান প্রমুখদের জন্য বিশেষভাবে দু’আ করা হয়। আনতারাসহ সকল প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং জান্নাতের সর্বোচ্চস্থানে অধিষ্ঠিত হবার জন্য কায়মানোবাক্যে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *