(ডেস্ক রিপোর্ট) কবিতা,গানে ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৩ তম সভা।
আজ ৮আগষ্ট (শুক্রবার) সকাল ৯ টায় শহরের মডেল থানাস্থ নিজ কার্যালয়ে ভোরের আলো সাহিত্য আসরের এ প্রতিবাদমুখর সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গতকাল গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ মো: আসাদুজ্জামান তুহীনের এক লাইভ অনুষ্ঠানকে কেন্দ্র করে চটে যায় স্থানীয় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী। ফলে সাংবাদিক আসাদুজ্জামান তুহীনকে ওই সন্ত্রাসীরা গাজীপুর মোড়ের চান্দিনায় রাত সাড়ে ৮টায় সেখানকার এক দোকানে তুহীনকে কোপাতে থাকে এবং তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। এ খবর জানা হলে ভোরের আলো সাহিত্য আসরের কর্মীরা ১২৬৩ তম সভাকে ঘটনা সম্বলিত ব্যানার ছাড়াই ভোরের আলো সাহিত্য সংগঠনের ব্যানারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনের কর্মসুচি ঘোষণা করে।এ ঘোষণার প্রেক্ষিতে কবি-সাহিত্যিক-অভিনয়কারী ও আলোচকবৃন্দ একত্রিত হয়ে আজকের ভোরের আলোর এই ১২৬৩ তম সভার কর্মসূচি পালন করে।
সাংবাদিক হত্যার প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও ব্যাংকার মো: মোতাহের হোসেন।কবির কবিতা,শিল্পীর গান,অভিনয়কারীর অভিনয় ও বক্তার আলোচনা পরিণত হয় বিক্ষুব্ধ প্রতিবাদের ভাষায়।
কবি সাদেকুজ্জামান সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি কবি ও ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, শিল্পী এসকে রাজু, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা প্রকৃতিপ্রেমী আলমগীর অলিক, গীতিকার ও শিল্পী কবির সরকার, সদস্য জহিরুল ইসলাম জুয়েল ও সাংস্কৃতিক প্রেমি মো: সফিক মিয়া প্রমুখ।
পরিশেষে সভাপতি মোতাহের হোসেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল রেজার সুস্থতার জন্য সবাইকে নিয়ে দু’আ করেন এবং সকল উপস্থিতিকে পরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণের আআহ্বান করে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।












Leave a Reply