ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৮ তম সভা অনুষ্ঠিত।
আজ ১২সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় শহরের মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসর এর ১২৬৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এস.কে. রাজু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের আলোর আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি ও ছড়াকার হীরন আকন্দ ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী মোঃ কবির হোসেন। লেখা ও বক্তব্য উপস্থাপন করেন কবি ও ছড়াকার মলং আলীমুর রাজী (রাজীব) ও জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিন্তক আলমগীর অলিক।
উপস্থিত ছিলেন ভোরের আলোর সদস্য আকলিমা খাতুন ও মো: রাজন মিয়া।
অদ্যকার অনুষ্ঠানের সভাপতি এসকে রাজু নিজেও মন মাতানো সঙ্গীত সকলকে উপহার দেন।
অনুষ্ঠান শেষে এই আসরের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৮ তম সভা অনুষ্ঠিত।










Leave a Reply