ভোরের আলো বিডি ডেস্ক:
খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আহমদ আলী কাসেমীর পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে সংবাদ সম্মেলন করেছে দলটি।
আজ ২১,জানুয়ারি(বুধবার) কিশোরগঞ্জ শহরস্থ হোটেল শেরাটনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের উপস্থাপনায় ছিলেন খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা এমদাদুল্লাহ।
কিশোরগঞ্জ জেলার ০১ আসনে ১০দলীয় জোটের হয়ে প্রচারণার অংশ হিসেবে মাওলানা আহমদ আলী কাসেমী নিজর পরিচয় ও কর্মক্ষেত্র তুলে ধরেন তার সাবলীল ভাষায়। তিনি সাধারনভাবে জীবন-যাপন করেন ও যে কোনো জায়গায় হেটে হেটেও চলাফেরা করতে দ্বিধা করেননা বলে নিজ ভাবনার বহিপ্রকাশ ঘটান।
তিনি বলেন: আমি কিশোরগঞ্জের সন্তান। শিক্ষকতা ও জাতীয় পর্যায়ে িিিসলামী আন্দোলনে সম্পৃক্ত থাকায় স্থানীয় আন্দোলনে অংশ গ্রহন করা সম্বব ছিলনা।
মাওলানা কাসেমীর আগে প্রার্থীর পক্ষে তার পরিচয় তুলে ধরে বলেন: মাওলানা আহমদ আলী কাসেমী একজন কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন শায়খুল হাদীস। তিনি খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় নায়েবে আমীর।
তিনি ২০৩সালে হেফাজতে ইসলামেরনাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ৫মে শাপলা চত্ত্বরে শেষ পর্যন্ত ুপস্থিত ছিলেন। ২০১৪ সালের ২৪ডিসেম্বর থেকে ২০১৫ এর ২০মে পর্যন্ত কারাবরণ করেন। এছাড়াও তিনি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়ে বহুবার কারা নির্যাতন ভোগ করেছিলেন। তার বড় ছেলে আবু হানিফা নুমান ২০১৩ সালে আওয়ামী সরকারের রোষানলে পড়ে গুমের শিকার হন এবং অদ্যাবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ত্যাগ ও নির্যাতন কেবলমাত্র দ্বীনের পক্ষে হক কথা বলার কারণে।
কিশোরগঞ্জ ০১আসনের (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) প্রার্থী মাওলানা আহমদ আলী কাসেমী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন: আপনাদের লেখায় সত্য বলার কারণে ২৪এর জুলাই আন্দোলন সফল হয়েছে। আশা আপনারা আমাদের কথাগুলো আপনারা তুলে ধরবেন।
তারপর তিনি ইলেকট্রনিকস ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
এক পর্যায়ে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া ১০দলীয় জোটের অপর এক প্রার্থী মাও: হাদীকে সমর্থন দিয়ে ও ওনার গলায় মাল্য পড়িয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন মর্মে বিষয়টি জানতে প্রশ্ন করা হলে খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক বলেন: এটা ঠিক নয়। আসলে মাও: হাদী তার সঙ্গীয়দের নিয়ে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুইয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এলে ওনারা সাথে করে পুষ্পমাল্য নিয়ে আসেন এবং তা মোসাদ্দেক ভুইয়াকে দিতে গেলে তিনি তা মাওলানা হাদীর গলায় ফিরিয়ে দিলে ফেসবুকে প্রচার হয় যে মোসাদ্দেক ভুইয়া মাও: হাদীকে সমর্থন জানিয়ে তার গলায় পুস্পমাল্য পরিয়ে দেন এবং তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
এমদাদুল্লাহ বলেন: আশা করি আপনাদের এই ভুল ধারণা দূর হবে।
তারপর ১০দলীয় জোটের এই প্রার্থী আরো কতিপয় সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দেন এবং সংবাদ সম্মেলন উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সাথে প্রার্থীর পাশে থেকে সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply