ভোরের আলো বিডি ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সরেজমিন বার্তার চিফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকি। সাক্ষাৎকালে তিনি বিশিষ্ট সূফি তত্ত্ববিদ লেখক, গবেষক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান খাজা ওসমান ফারুকীর রচিত কয়েকটি বই উপহার দেন।
রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে খাজা ওসমান ফারুকী রচিত সুফি সাইকোলজি, আত্মার নকশা, সুফি মেডিটেশন ও কুন ফায়াকুন নামের রচিত বইসমূহ উপহার হিসেবে প্রদান করলে ভিসি তা সাদরে গ্রহণ করেন। এ সময় শিক্ষা, গবেষণা ও সাহিত্যচর্চা নিয়ে তাদের মাঝে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। ভিসি লেখকের বই গ্রহণ করে তার সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং একই সাথে উভয় পক্ষ জ্ঞানচর্চা ও সৃষ্টিধর্মী গবেষণায় প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেনঃ “জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। সকল বয়সে জ্ঞান অর্জন করা যায়। জানতে হলে ভালো ভালো বই পড়তে হবে এবং লেখকদের লেখায় আরো গতি বাড়াতে তাদেরকে বই অধ্যয়নের উদ্দীপনায় অভিসিক্ত করতে হবে ।” এমন শিক্ষামূলক আলোচনায় প্রানবন্ত হয়ে ওঠছিলো সৌজন্য সাক্ষাতকারটি। প্রেরণার বার্তা নিয়ে ও পারষ্পারিক কল্যাণ,সমৃদ্ধিসহ উত্তরোত্তর সাফল্য কামনা করে এ সৌজন্য সাক্ষাতের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply