মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ডেঙ্গুমশা নির্মূল ও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
৮ আগস্ট(মঙ্গলবার) সকাল ১১ঘটিকায় জেলা শহরের নজরুল ইসলাম চত্ত্বরে জেলা যুব লীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লবের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া,জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম, জেলা তাঁতীলীগের সভাপতি ইব্রাহীম জলিল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলাল, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ আহমেদ টিটুল ও সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো: আব্দুল জব্বার ভূইয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এ কার্যক্রমের আয়োজকরা জানান, উদ্বোধনের দিনসহ টানা সাতদিন কিশোরগঞ্জ পৌরসভার প্রতিটি বাড়িতে ডেঙ্গু মশা নির্মূলে জনসচেতনতায় লিফলেট ও গাছের চারা বিতরণ করা হবে।










Leave a Reply