ভোরের আলো ডেস্ক:
আজ সমাজে ভয়াবহ নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে তরুণ সমাজের মাঝে। এ থেকে উত্তরণের কোনো পথই যেন পাওয়া যাচ্ছেনা। এর পেছনের কারণ হলো আমাদের এই ঘুণে ধরা সমাজ।
কেউ ভালো হবার স্বপ্ন দেখলে সে পরিণত হয় কারো কারো চক্ষুশূলে। কারন প্রতিহিংসা পরায়ণ মানুষ কখনও অন্যের ভালো চায়না। অপরের প্রশংসা,সুখ্যাতি ও ভালো থাকার ওপর নেতিবাচক কাজ করে কিছু অপরাধীর মন ও মনন। যার ফলে এ ধরণের কুচক্রী মহলের চক্ষুকে ফাঁকি দিয়ে কেউ আদর্শিক লাইনে আসতে পারেনা। এটাই হলো সমাজের এক ধরণের “ইগো” রোগ বলে আলোচিত।
ভালো মানুষের প্রশংসা কখনও কোনো কুচক্রীমহল শুনতে পারেনা। ফলে তার নৈতিক অগ্রগতিতে তারা পেছনে লাগে। ভালো কাজের কতা শুনলে তাকে যুক্তি দিয়ে পিছিয়ে দেয় এবং মন্দ কাজ দেখলে সেটার দিকে সাপোর্ট দিয়ে তাকে প্রলুব্দ করে। এই হলো সমাজের এক ঘৃণিত ব্যাধি। সমাজ যখন নষ্ট হয় তখন গোটা সমাজই ভালো হবার ব্যাপারে বিরোধপূর্ণ মনোভাব পোষণ করে থাকে।
এজন্য সমাজের অবক্ষয় থেকে বাঁচার জন্য সেখানে ধর্মীয় আদর্শ, ও মহৎ লোকদের জীবনী তুলে ধরা দরকার। সমাজে সবার গ্রহণযোগ্য দিকগুলো আলোচনা করতে থাকলে ধীরে ধীরে সমাজের মাঝে অনেতিকতা দূর হবার পথ প্রসস্থ হতে পারে।











Leave a Reply