নিরবে-নিভৃতে অনুষ্ঠিত হয়ে গেল ভোরের আলো সাহিত্য আসরের ১৩২৯তম সভা

ভোরের আলো বিডি ডেস্কঃ

ছড়া, কবিতা,গান ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ভোরের আলো সাহিত্য আসরের ১৩২৯তম অনুষ্ঠান।

১৮সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯ায় কিশোরগঞ্জের শহরস্থ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টাল কচেম্বারে এই আসরটি অনুষ্ঠিত হয়।

সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ২ঘন্টা চলমান ছিল।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদেকুজ্জামান সোহাগ। অন্যান্যদের মধ্যে আলোচনায় ছিলেন তারিন আক্তার, নুশাইবা বিনতে আমিনুল ও আরিয়ান ফারসী প্রমুখ।

সঙ্গীত নিয়ে আসেন যথাক্রমে কিশোরগঞ্জের নন্দিত শিল্পী আলমগীর হোসেন,ফালগুনী রানী সরকার, মায়াবী রফিক,সাবিনা ইয়াসমিন মমতা,মাসবির রহমান।

কবিতা উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও ছড়াকার আরিয়ান ফারসী  রৌশন, সাদিয়া জাহান রেজা, মায়াবী রফিক,রেজাউল হাবিব রেজা। এতে ুপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের নারী অংশের সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী।

অনুষ্ঠানটি সভাপতিবিহীন শুধু সঞ্চালকের পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় তার পরিসমাপ্তি ঘটান অনুষ্ঠানের সঞ্চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *