জতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় অফিস উদ্বোধন ও নতুন মহাসচিব বরন অনুষ্ঠান

রেজাউল হাবিব রেজা

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংস্থার নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। গতকাল রোববার (৪ অক্টোবর/২৬) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দার-উস সালাম আর্কেড ভবনে এই নতুন কার্যালয়ের উদ্বোধন ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এতে সভাপতিত্ব করেন। সংস্থার কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সার্বিক ব্যবস্থাপনাও তিনি ছিলেন।
সংগঠনের অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন কর্তৃক কোরআন তেলাওয়াতের মধ্যি দিয়ে প্রথমে এই অনুষ্ঠানটি শুরু হয়। পরে অফিস উদ্বোধন
ও নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ অফিস উদ্বোধন ও পাশাপাশি মহাসচিবের সংবর্ধনার কাজটি সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ আলতাফ হোসেন, ব্র্যাকমিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক ও এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ প্রজেক্ট বাই এশিয়াটিক সোসাইটির লেখক মোঃ রেজাউল হাবিব রেজা, বৃহৎ ফারিয়া সংগঠনের উপদেষ্টা লায়ন এবিএম সোবহান হাওলাদার, সংস্থার ভাইসচেয়ারম্যান ত্যাগী সাংবাদিক নেতা সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরা প্রমুখ। শারীরিক অসুস্থতায় অনুপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আশরাফুল ইসলাম রঞ্জু । অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, প্রাণ দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ-ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তাছাড়া দেশের বিভিন্ন বিভাগ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার অন্যান্য দায়িত্বশীলগণও উপস্থিত ছিলেন।
এক অনাড়ম্বর পরিবেশে এই নতুন কেন্দ্রীয় কার্যালয়টি উদ্বোধন করা হয়।
উপস্থিত আলোচকগণ তাদের বক্তৃতায় বলেন “জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয় উদ্বোধনের ফলে সংবাদকর্মীরা একটি ঠিকানা খুঁজে পেল। এতে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
তিনি আরো বলেন, সংগঠনটির শৃঙ্খলা ও মজবুতির জন্য আমাদের এমন কার্যালয় আরো আগে থেকেই কাম্য ছিল।” আলোচকগণ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সাংবাদিরা তা দৃঢ়ভাবে প্রত্যাশা করেন ।” সংস্থার চেয়ারম্যান লায়ন মেঃ নূর ইসলাম সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে নতুন এই অফিসটি উদ্বোধন করেন।

সকলকে তিনি মিষ্টিমুখও করান। সকল নেতৃবৃন্দদেরকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে তিনি সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *