সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান জানান:তার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে, ১৯ নভেম্বরকে সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতা চালানো হতে পারে।গোপালগঞ্জে কার কার বাড়িতে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে, তা আগেই ঘোষণা দিয়ে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।সরকারের কাছেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে আশ্বস্ত করা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এ বিষয়ে সংসদে স্পষ্ট বক্তব্য দেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দিনভর বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুর চালায়। টুঙ্গিপাড়া থানাসহ বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে সরকার গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে এবং নিরাপত্তা জোরদার করতে যৌথ বাহিনীর অভিযান ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে।
বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের এ বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেন : আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল।গোপালগঞ্জসহ সারাদেশে তাদের নাশকতার জন্য আওয়ামীলীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বাংলাদেশে রাজনীতি করার বৈধতা হারিয়েছে।
Leave a Reply