ভোরের আলো সাহিত্য আসরের আজ ১৩৩৯তম সভা ও কিশোরগঞ্জ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটির যৌথ আয়োজনে কিশোরগঞ্জের বীর সন্তান একাত্তরের রণাঙ্গণের শহীদ মুক্তিযোদ্ধাশহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার এর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো কার্যালয়ে।
আজ ২০নভেম্বর’২৬ (শুক্রবার) সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টাল চেম্বারে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন “অথচ এবং ইত্যাদি” কাব্যগ্রন্থের লেখক কবি ও ব্যাংকার মো: মোতাহের হোসেন।
শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদের চাচাতোভাই, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের তথ্যপ্রেরক ৭১’র মুক্তিযুদ্ধের সংগঠক মো: হাবিবুর রহমান ফুলমিয়ার মেজো সন্তান, ভোরের আলোর প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল মতিন আকন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বাংলা সাহিত্যের সুলালোচক করিমগঞ্জের সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সাবেক অধ্যাপক মো: শাহজাহান শাজু,
মাও: মুফতি শাহ মকবুল হোসাইন,বিশিষ্ট ব্যাংকার কবি ও ছড়াকার বিমল চন্দ্র ভৌমিক, জনতা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা রুমা অঞ্জলী, ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আবুসালেকের প্রজন্ম মো: শাহীন মিয়া, কিশোরগঞ্জের বিশিষ্ট কবি ও ছড়াকার মলং আলীমুর রাজী রাজীব,জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো: আলমগীর অলিক, বিশিষ্ট আলোচক-কবি-ছড়াকার মো: সাদেকুজ্জামান সোহাগ, বিশিষ্ট শিল্পী মির্জা মো: জাহাঙ্গীর আলম, বিশিষ্ট প্রকৃতিপ্রেমী হোসেন মো: আলমগীর, কিশোরগঞ্জের বিশিষ্ট শিল্পী আহমেদ রাজু, কবিঃ ও ছড়াকার মো: আলআমিন,ভোরের আলো সাহিত্য আসর এর একনিষ্ঠ কর্মী সাবিনা ইয়াসমিন (মমতা), সমাজ চিন্তক মো: আজহারুল ইসলাম রুনো, নিয়মিত সদস্য সাদিয়া জাহান রেজা ও ক্ষুদে শিল্পী ও আবৃত্তিকার ফালগুনী রানী সরকার প্রমুখ।
শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ এর ৫৫তম স্মরণ সভায় উপস্থিত কবি-সাহিত্যিক, ছড়াকার,আবৃত্তিকার,শিল্পী ও আলোচকগণ প্রানবন্ত বক্তব্য প্রদান করেন।
সবার মুখে একই কথা ” শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ কিশোরগঞ্জের বীর সন্তান। তিনি ১৯৭১ সনে ২০নভেম্বর এক অসম যুদ্ধে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদতবরণ করেন। তউকালীন সরকার এই শহীদকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন। নিজের সঙ্গীদেরকে সরিয়ে দিয়ে তিনি শাহাদতবরণ করে দেশ দেশপ্রেমি হিসেবে এক উজ্জবল ইতিহাস স্থাপন করেন। শহীদ সামাদের নামে স্কুল-কলেজ ও সড়ক নামকরন হলেও কিশোরগঞ্জে কেন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই তা প্রশ্ন রাখেন উপস্থিত বক্তারা। ”
অনুষ্ঠান শেষে সভাপতি মোতাহের হোসেনের অনুরোধক্রমে শহীদ আশফাকসহ অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply