সাহিত্য কলাম/(স্বরচিত কবিতা)
চড়ুই পাখি চড়ুই পাখি
এত কেন ডাকাডাকি
থেমে যাওনা ভাই,
ঘরে উপোস পাঁচটি ছানা
বসে থাকা আছে মানা
শস্যদানা খুঁজিতেছি তাই।
চড়ুই পাখি বলি তোরে
থাকিস কেন পরের ঘরে
লোকে মন্দ গায়,
বাবুই দেখো বাঁধে বাসা
নকশা আঁকা কেমন ঠাসা
ক’দিন থাকে তায় !
চড়ুই বলে শোনরে ভাই
অতি সাধারণ বসত তাই
আমার বলে কিছু নাই।














Leave a Reply