আজ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের ৬টি আসনে পোস্টাল ব্যালটের গননা ব্যতীত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে বিজয়ী ও এগিয়ে থাকা বেসরকারি ফলাফল

ভোরেরআলো বিডি ডেস্কঃ

কিশোরগঞ্জের ছয়টি আসনে বেসরকারিভাবে বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রয়েছেন তাদের প্রাপ্ত তথ্য নিম্নে সন্নিবেশ করা হলো।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম। তার প্রাপ্ত ১ লক্ষ ২২ হাজার ৯৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির এডভোকেট জালাল উদ্দীন। তার প্রাপ্ত ১ লক্ষ ৪২ হাজার ৬১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৯৬১ ভোট।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির ডক্টর এম ওসমান ফারুক। তার প্রাপ্ত ১ লক্ষ ১১ হাজার ৬৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) ডাক্তার জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩২ হাজার ৫৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এডভোকেট শেখ রোকন রেজা পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। তার প্রাপ্ত ৭৯ হাজার ২১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শরীফুল আলম। তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৫ হাজার ৮৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category