জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিট পুনর্গঠিত। সভাপতি সাদেক, সাধারণ সম্পাদক তম্ময় আলমগীর
আজ ১৪ফেব্রুয়ারি করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন ভবনে বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ উপজেলা ইউনিট পুনর্গঠিত হয়েছে।
সাবেক সভাপতি শেখ আবুল মুনসুর লনুর সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠিত হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয় দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাদেক আহম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এদিন পত্রিকার জেলা প্রতিনিধি তম্ময় মোঃ আলমগীর।
তাছাড়া সহসভাপতি হিসেবে মুক্তখবর পত্রিকার স্টাফ আজিজুল হক তালুকদার এবং প্রতিদিনের প্রতিনিধি ইমন খান,দৈনিক জাগরণ পত্রিকার প্রতিনিধি রইছ উদ্দিন ও গার্ডিয়ান পত্রিকার প্রতিনিধি আরিফুল জব্বার আরমান কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইসচেয়ারম্যান রেজাউল হাবিব রেজা, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিক কবীর ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান,জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আমিনুল হক সাদী, জেলাযুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, করিমগঞ্জ মফস্বল সাংবাদিক সংস্থার সদস্য ফেরদৌস আহমেদ, উপজেলা ইউনিটেের সাবেক সভাপতি হাবিবুর রহমান বিপ্লব ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদসহ সকল প্রয়াত সাংবাদিকদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। করিমগঞ্জ উপজেলা ইউনিটের উপদেষ্টা আলী আকবর খান বাচ্চু সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাবেক সভাপতি হাবিবুর রহমান বিপ্লব ও সারোয়ার জাহান উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদায়ী দায়িত্বশীল ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ আবুল মুনসুর লুনু সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply