কিশোরগঞ্জে অনাড়ম্বর পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
আজ ১৭ফেব্রুয়ারি’২৬(মঙ্গলবার)
সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে পুরানথানাস্থ ইসলামিয়া সুপার মার্কেটের সম্মুখ হতে জাতীয় সাংবাদিক সংস্থা-কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়।
বাদ্যের তালে তালে মুহুর্মুহ শ্লোগানে আন্দোলিত হয় কিশোরগঞ্জের রাজপথ। ” শুভ শুভ শুভদিন “/ “জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন” বলে আনন্দ উচ্ছ্বাসের ঘনঘটায়
কলমসৈনিকদের স্ফুরণ ঘটে তারণ্যের দীপ্তময় নানা উচ্চারণে।
কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন টিভির প্রতিনিধি এ কে নাসিম খান ফিতা কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অতঃপর অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক সাদীর নেতৃত্বে সাংবাদিক সংস্থার জন্মদিনের শোভাযাত্রা শুরু হয়।
কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের অনুপস্থিতিতে নেতৃত্বের হাল ধরেন সিনিয়র সহসভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী।
জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল মীর লিয়াকত আলীর নেতৃত্বে ১৯৮২ সালের ১২ফেব্রুয়ারি। ২০২৬ সালের ১২ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তা সময় বিবর্তনে ১৭ফেব্রুয়ারি উদযাপন করা হয়।
সাদীর নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কালিবাড়িস্থ অনুষ্ঠান স্টেইজে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তাছাড়া র্যালিতে অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃরেজাউল হাবিব রেজা, ভোরের আলো সাহিত্য আসর এর সভাপতি মো: মোতাহের হোসেন, সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সংস্থার সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসভাপতি আলী রেজা সুমন। সাংবাদিক সংস্থার জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,
সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক মো: খায়রুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাদেক আহম্মদ স্বপন ও তম্ময় আলমগীর, হোসেনপুর সাংবাদিক সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এ,কে,এম, মোহাম্মদ আলী ও তপন চন্দ্র সরকার। হোসেনপুর থেকে সাংবাদিক সংস্থার সহসাধারণ সম্পাদক তারেক মিয়া ও সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমেদ মাসুদও উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া হতে উপস্থিত ছিলেন সাংবাদিক আফসার আশরাফী ও মোখলেছুর রহমান আকন্দ। তাড়াইল হতে উপস্থিত ছিলেন সাংবাদিক আফসর হোসেন। সাংবাদিকতায় শিক্ষা নবীশ ১৭দরিয়া হতে ১০জন উদ্যমী তরুণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ২য় পর্বে সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান এর ঘোষণায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিনের হাত থেকে ২জন গুণী সাংবাদিক সম্মাননা স্মারক গ্রহণ করেন। তাদের মধ্যে একজন সাংবাদিক সংস্থার সাংগঠনিক অবদান রাখা ও সাহসী রিপোর্ট প্রকাশ করায় এবং অপরজন হলেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্টুন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার কারণে। তারা হলেন যথাক্রমে মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: আজিজুল হক তালুকদার ও কার্টুনিস্ট মো: আজাদ রহমান বিপ্লব। তাদের উভয়কে কবি হিরন আকন্দের লেখা বই দিয়ে অভিনন্দিত করা হয়। এতে সহায়তা করেন জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক।
এ দু’জনকে বিশেষ সম্মাননা জানানোর পর তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। তারপর প্রধান অতিথি তাদের উভয়কে আমাদের কিশোরগঞ্জের “রত্ন বলে” ঘোষণা দেন।
উল্লেখ্য যে, সাহসী সাংবাদিক আজিজুল হক তালুকদার তার বিশেষ প্রয়োজনে দেশের বাইরে থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহন করেন ছোট ভাই মোঃ মিজান ফকির।
৪৫তম প্রতিষ্ঠাদিবস উদযাপনে এগিয়ে আসেন নারীরাও। তথ্যসংগ্রাহক সুবর্না দেবনাথ, মির্জা মাহবুবা বেগ মৌসুমী, তারিন আক্তার,তানিয়া আক্তার, রাহীমা খাতুনের ও লুৎফাদের সরব উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সম্যক খবর রাখেন ডা: সেলিম জাবেদ।
বিশেষ করে দন্তচিকিৎসক হিরা মিয়ার তদারকি, সাংবাদিক আবু সাঈদের নিপুণ সেবা পরায়ণতা সকলের মন কাড়তে সক্ষম হয়েছে। নথি সংরক্ষণে শিল্পী মাজাহারুল ইসলাম, যান্ত্রিক সহায়তায় মো: ইবরাহীম, ছবি ধারণে মো: জহিরুল ইসলাম জুয়েল, কর্মসেবায় মোঃ হোসেন, তারণ্যের প্রবাহে মো: সাদ্দাম হোসেন, মো: তোফায়েল আহমাদ, মো: মোস্তাকীম, মো: ইমরান, মো: সাগর, আরিফুল জব্বার, আসসাদিক, সোহান, মোঃআরিফ উদ্দিন, মো: নুরু ইসলাম ও রইছ উদ্দিন । এতে ডিএসবি প্রশাসনের লোকজনও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাদিবসকে প্রানবন্ত করতে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: এমদাদুল্লাহ।
গুণী সাংবাদিকরা সম্মাননা স্মারক গ্রহণের পর তাদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন কার্টুনিস্ট আজাদ রহমান
বিপ্লব ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন বলেনঃ জাতীয় সাংবাদিক সংস্থার যেসব ইউনিট সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে পর্যায়ক্রমে সেইসব ইউনিটকেও পুরস্কৃত
করা হবে ইনশাআল্লাহ।
পরিশেষে ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক সাদী সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের আনুগত্যের প্রতি অবিচল থাকার প্রত্য য় ঘোষণা করেন এবং উপস্থিত সকল ইউনিটের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাদিবস উদযাপনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply