আজ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মানুষ বৈশিষ্ট গীবতখোর/মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

সুঁই বলে দেখ্ চালুনের

পাছায় কত ছেঁদা

হাতি বলে টিকটিকি তোর

এত কেনো লেদা!

তেমনি মানুষ পরের দোষ
খুঁজে পাটে পাটে
ইঁদুরে যেমন বদ অভ্যাস
সারাক্ষণ শুধু কাটে।

আমি নিজেই ধরি দোষ
পরকে খারাপ বলি
আমরা সবে ভাবি তবে
ক’জনা সঠিক চলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category